বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোস্তাফিজের রেকর্ড এখন পাথিরানার

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে শিরোপা জয়ের রেকর্ডটা এতদিন ছিল মোস্তাফিজুর রহমানের দখলে। বাংলাদেশি পেসারের সেই রেকর্ডটা কেড়ে নিলেন শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানা।

গত সোমবার গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএলে পঞ্চম শিরোপা ঘরে তুলে চেন্নাই সুপার কিংস। এই দলের হয়েই আসর জুড়ে দারুণ বল করেছেন পাথিরানা। আর দল চ্যাম্পিয়ন হওয়ার দিনে তার নাম উঠে গেছে রেকর্ডবুকে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে শিরোপা জয়ের নজির পাথিরানার। আর ভারতীয় এবং বিদেশি মিলিয়ে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল জয়ের কৃতিত্ব তার।

চেন্নাইয়ের পঞ্চম শিরোপা জয়ের দিনে পাথিরানার বয়স ছিল ২০ বছর ১৬২ দিন বয়সে। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের শিরোপা জয়ের সময়ে মোস্তাফিজের বয়স ছিল ২০ বছর ২৬৬ দিন।

ভারতীয় ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে সবচেয়ে কম বয়সে আইপিএল জয়ের নজির রবীন্দ্র জাদেজার। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়ে আইপিএলের শিরোপা জিতে এই নজির গড়েছিলেন তিনি। সেই সময় মাত্র ১৯ বছর ১৭৮ দিন বয়স ছিল তার।

পাথিরানা সদ্য শেষ হওয়া আইপিএলে নিয়েছেন মোট ১৯ উইকেট। লসিথ মালিঙ্গার বোলিং অ্যাকশনের সঙ্গে অনেকটাই মিল তার। যা তাকে ক্যারিয়ারের শুরু থেকেই রেখেছে আলোচনায়।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন পাথিরানা। আফগানিস্তানের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের স্কোয়াডে ডাকা হয়েছে ‘জুনিয়র মালিঙ্গা’ খ্যাত এই পেসারকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com