বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুর্জয়ের নেতৃত্বে ইংল্যান্ড সফরে গেল বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে ইংল্যান্ড সফরে গেল বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম। আগামী ১৪ জুলাই যুক্তরাজ্য সংসদীয় ক্রিকেট টিমের সাথে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ সংসদীয় ক্রিকেট টিম।

এ উপলক্ষ্যে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে রাতে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করে সংসদীয় ক্রিকেট টিম। সংসদীয় ক্রিকেট টিমের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

টিমের অন্য খেলোয়াড়রা হলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শরীফ আহমেদ, খালেদ মাহমুদ চৌধুরী, ফাহিম গোলন্দাজ বাবেল, মজিবর রহমান চৌধুরী নিক্সন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, শিবলী সাদিক, শফিকুল ইসলাম শিমুল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সানোয়ার হোসেন, নুরুন্নবী চৌধুরী শাওন, শেখ তন্ময়, আয়েন উদ্দিন, ফরহাদ হোসেন, জুয়েল আরেং, মো. মহিউদ্দিন ও নিজাম হাজারী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com