বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। মাদক, জঙ্গিবাদ, অপসংস্কৃতি থেকে রক্ষা, সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে বুধবার বিকেলে মান্দা সদর ইউনিয়নের আরজি জিনারপুর গ্রামে শফির ইটভাটায় আয়োজন করা হয় প্রায় হারিয়ে যাওয়া এ লাঠিখেলার।

খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমান। খেলার মাঠ পরিণত হয় মানুষের মিলন মেলায়।

মান্দা সদর ইউনিয়নের আরজি জিনারপুর গ্রামের আনন্দ ক্লাবের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী এই লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এতে সাহপুর, চকভবানি, কালিনগর এবং আরজি জিনারপুর গ্রামের মোট চারটি দলের খেলোয়াররা অংশগ্রহন করেন। খেলায় সাহপুর গ্রামের আক্কাস আলীর দল বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার (পিতলের কলস) বিতরণ করা হয়।

খেলায় অংশ নেওয়া প্রবীণ লাঠিয়াল আক্কাস আলী ও আনিছার রহমানসহ অন্যান্যরা জানান, তারা প্রায় ২০-৩০ বছর ধরে বিভিন্ন এলাকায় লাঠি খেলে থাকেন।

তবে এই খেলার সঙ্গে জড়িত অধিকাংশরাই গরিব। দুঃখ-দৈন্যে জীবনযাপন করেন তারা । তাদের জন্য সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। তেমন কোনো ব্যবস্থা হলে নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে তারা এই খেলাকে আরও বড় পরিসরে মানুষের সামনে তুলে ধরতে পারতেন। আনন্দ ক্লাবের সভাপতি রেজাউল করিম বলেন, ঐতিহ্য রক্ষায় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া সব খেলা রক্ষার উদ্যোগ নেওয়া দরকার।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউ’পি চেয়ারম্যান তোফাজ্জল হক (তোফা), সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক কাজেম আলী, ম্রমিকলীগের সাবকে সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, ইউ’পি সদস্য জিয়াউল হক বাটু এবং সমাজ সেবক আবুল কাসেম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com