বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইয়ো ইয়ো টেস্টে মাহমুদউল্লাহর অবস্থান ভালো

গত তিন দিনে ক্রিকেটারদের রক্ত পরীক্ষা, ইসিজি, চোখ ও কার্ডিয়াক স্ক্রিনিং হয়েছে। ক্রিকেটারদের ফিটনেসের আসল পরীক্ষা হয়েছে বৃহস্পতিবার। এ দিন ১৫ থেকে ১৬ জন ক্রিকেটার ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন। সবার ফলাফলই কাছাকাছি এসেছে। তবে কোন ক্রিকেটার কত স্কোর করেছে সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনাররা মুখে কুলুপ এঁটে আছেন।

বিশেষ করে মাহমুদউল্লাহর ইয়ো ইয়ো টেস্টের ফল জানতে আগ্রহী ছিলেন গণমাধ্যমকর্মীরা। তিনি ঠিক কত স্কোর করেছেন সেটি না জানালেও বিসিবির একটি সূত্র বলেছে সেটি ১৭ এর আশপাশে আছে। যদিও মাহমুদউল্লাহসহ বাকি ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট নিয়ে সন্তুষ্টির কথা শোনালেন জাতীয় দলের ট্রেনার নিক লি।

ক্রিকেটারদের বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্টে ফিটনেসের পরীক্ষা দিতে হয়েছে। দৌড়ে প্রমাণ করতে হয়েছে নিজেদের বর্তমান অবস্থা। জাতীয় দলের ট্রেনার নিক লি তাতে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘তথ্য-উপাত্তের দিকে না তাকিয়ে আমার মাথায় যা আছে তা থেকে বলতে পারি, সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা ইনজুরিতে ছিল কিংবা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্র্যাকেটে ছিল।’

২০২১ সালে বিপ টেস্টের বদলে ইয়ো ইয়ো টেস্ট শুরু করে বাংলাদেশ। ইয়ো-ইয়ো টেস্টে খেলোয়াড়দের গতি এবং সহনশীলতা পরীক্ষা করার জন্য ২-কিলোমিটার সময়ের সার্কিট ট্রয়াল নেওয়া হয় (দ্রুত দৌড়)। এবার ইয়ো-ইয়ো টেস্টের বেঞ্চ মার্ক রাখা হয়েছে ১৮ দশমিক ৬। সর্বোচ্চ ১৯ দশমিক ৫ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। কেউ কম স্কোর করলেও সেটিকে আনফিট হিসেবে ধরা হয়নি, ‘আজকে আমরা এই টেস্টিংয়ের পারফরম্যান্স সাইডে নজর দিয়েছি। যেখানে গতি, পাওয়ার, দিক পরিবর্তন, কিছু বডি কম্পোজিশনের পর ইনজার্ন টেস্ট দিয়ে শেষ করেছি। আবহাওয়ার কারণে সুযোগ-সুবিধা আমাদের হাতের বাইরে চলে যাওয়ায় ইয়ো ইয়ো টেস্ট ব্যবহার করেছি। যেখানে বিরতি দিয়ে রিপিট শাটল রাউন্ড হয়েছে। টেস্ট যত সামনে এগিয়েছে, তত দ্রুত করতে হয়েছে।’

আর এই টেস্টে খারাপ করলেও বাদ পড়ার কোনো সুযোগ নেই বলে জানালেন নিক লি, ‘এই টেস্টিং দলে সুযোগ পাওয়া বা বাদ পড়ার কোনও অংশ নয়। এটি স্রেফ আমার, ফিজিও, মেডিকেল টিম, নির্বাচক, প্রধান কোচের বোঝার জন্য যে ক্রিকেটাররা কোন অবস্থায় আছেন এবং আগামী দুই মাসের মধ্যে তাদের নিয়ে কেমন কাজ করতে হবে। কারও হয়তো অনেক ভালো স্কিল থাকতে পারে, তবে ফিটনেসের দিক থেকে কিছু ঘাটতি থাকতে পারে। এক্ষেত্রে তারা স্কিল ট্রেনিং কিছুটা কমিয়ে ফিটনেসের দিকে মনোযোগ দিতে পারে। যারা ফিজিক্যালি অনেক ফিট, তারা বেশি স্কিল ওয়ার্ক করতে পারে। তো এটি মূলত আমাদের তথ্য দেবে যে, আগামী ৬ থেকে ৮ সপ্তাহের অনুশীলন কীভাবে সাজাব।’

ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, লিটন দাস, শরীফুল ইসলামরা। এদিকে ডেঙ্গুর লক্ষণ নিয়ে অসুস্থ হাসান মাহমুদ। জিম্বাবুয়েতে মাত্রই খেলে এসেছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তামিম ইকবালতো মাত্রই লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। তাদের ছাড়া বাকিদের বেশির ভাগই ইয়ো ইয়ো টেস্টে অংশ নিয়েছেন, ‘যারা বিদেশি লিগ খেলে এসেছে… তাসকিন ও মুশফিক, তারা বিশ্রাম নিয়ে ২ দিন পরে (ইয়ো ইয়ো টেস্ট) করবে। যাতে ভ্রমণক্লান্তি ও ম্যাচের ধকল কাটিয়ে উঠতে পারে। আমরা উইকেন্ডে করার পরিকল্পনা করছি।

কানাডায় আছে লিটন, সে ফেরার পর কিছু দিন বিশ্রাম নিয়ে আলাদাভাবে এই টেস্ট দেবে। শ্রীলংকায় থাকা সাকিব, শরিফুল ও হৃদয়ের ক্ষেত্রে আমরা এশিয়া কাপে যাওয়ার আগে দেখব।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com