বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আর্জেন্টাইন ক্লাবে জামালের প্রথম অনুশীলন

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মঙ্গলবার নতুন ক্লাবে প্রথমবারের মতো অনুশীলন সেরেছেন এই মিডফিল্ডার।

বাংলাদেশ সময় বুধবার সকালে অনুশীলনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জামাল ভূঁইয়া। যেখানে বেশ প্রাণবন্তই লাগছিল তাকে।

বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে লাতিন আমেরিকার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জামাল। সোল দে মায়ো আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদসম্মেরনেও কথা বলেন জামাল। এ সময় তিনি আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন।

সোল দে মায়োর পরবর্তী ম্যাচ আগামী রবিবার। এ ম্যাচ দিয়ে হয়তো জামাল ভূঁইয়ার অভিষেক হবে ক্লাবটিকে। এরপর অবশ্য জাতীয় দলের ব্যস্ততা থাকায় দেশে ফিরবেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com