রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঝিনাইদহে প্লাস্টিক ফুল বর্জনকল্পে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ড. সুনিল কুমার রায়, আরআরএফ’র প্রকল্প ব্যবস্থাপক ড. অসিত বরণ মন্ডল, ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর-এ নবী, কালীগঞ্জ কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কোটচাঁদপুর কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, হরিণাকুন্ডু কৃষি কর্মকর্তা শাহীন ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কর্মশালায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ফুলচাষী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়।

আয়োজকরা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার গান্নাকে ফুলের দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তুলতে বিশ^ ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর আওতায় ফুল সেক্টরের উন্নয়নের জন্য ‘ইকোলজিক্যাল ফার্মিং এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফুল ব্যবসার সম্প্রসারণ নামে একটি প্রকল্পে কাজ করছে।

যাদের মুল উদ্দেশ্যে ফুলচাষীদের উন্নয়ন। তারই অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মশালায় প্লাস্টিক ফুলের বিপক্ষে জনমত গড়ে তোলা, আমদানি বন্ধে কাজ করা, সরকারি-বেসরকারি সংস্থাসহ সকল অনুষ্ঠানে প্রাকৃতিক ফুলের ব্যবহার শতভাগ নিশ্চিত করাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com