রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এশিয়া কাপের ফাইনালিস্টদের একাদশ যেমন হতে পারে

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা নামছে আজ। শিরোপার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দুই দলেই হানা দিয়েছে চোট। ম্যাচটির আগমুহূর্তে ছিটকে গেছেন আক্সার প্যাটেল ও মহেশ থিকশানা। তবে বিশ্রাম কাটিয়ে ফেরা বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াদের দেখা মিলবে এদিন। এছাড়া লঙ্কানদের হয়ে দেখা যেতে পারে শেষ ম্যাচের একাদশই, কেবল চোটে ছিটকে পড়ে যাওয়া থিকশানা ছাড়া।

ভারতের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান/দুশান হেমন্থ, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com