মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে মিনিস্টার টেলিভিশনের আকর্ষণ

বাংলাদেশের ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর অন্যতম মিনিস্টার কোম্পানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আসন্ন বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে গ্রাহক চাহিদার শীর্ষে রয়েছে তাদের টেলিভিশন।

সেখানে বলা হয়, বিশ্বকাপের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে মিনিস্টার দিচ্ছে ঝকঝকে পরিষ্কার ভিজুয়্যাল স্ক্রিন। মিনিস্টারের টেলিভিশনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি যার ফলে এই টেলিভিশনগুলো হাই রেজুলিউশন এবং আরও বাস্তবধর্মী চিত্র প্রদান করে, যা দর্শকদের খেলা দেখার মজা বহুগুণে বাড়িয়ে দেবে।

মিনিস্টারের স্মার্ট টিভিতে পাওয়া যাচ্ছে সব অত্যাধুনিক সেবা। ৭ শতাংশ ছাড়ে মাত্র ১৮ হাজার ৯ শত টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত দামে পাওয়া যাচ্ছে মিনিস্টারের টেলিভিশন। চাহিদায় এগিয়ে থাকা এম-২৪ মডেলের গ্লোরিয়াস স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভির দাম ১৮ হাজার ৯০০ টাকা। ৫২ হাজার ৫৮১ টাকার ৫০ ইঞ্চি স্মার্ট টিভির বর্তমানে অফার মূল্যে পাওয়া যাচ্ছে মাত্র  ৩৯ হাজার ৯০০ টাকায়।

মিনিস্টারে রয়েছে কিস্তিতে কেনার দারুণ সুযোগ। মাত্র ৫০ টাকা দৈনিক কিস্তিতে গ্রাহকেরা খুব সহজেই কিনে ফেলতে পারেন মিনিস্টারের পছন্দের মডেলের টেলিভিশন, সঙ্গে থাকছে বিক্রয়োত্তর পরিষেবা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com