বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

অর্থনীতি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশে নেই

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে অবস্থান করছেন না বলে দাবি করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাস। একটি ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে read more

দাম বাড়ালেও যশোরে ধান সংগ্রহ হয়েছে ৮ শতাংশ

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন সংগ্রহ মৌসুমে (২০২৩-২৪ অর্থবছর) জেলায় কৃষকের কাছ থেকে ৫ হাজার ২৮৩ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৩১ জানুয়ারি পর্যন্ত জেলার খাদ্যগুদামগুলোয় ধান সংগ্রহ হয়েছে ৪১৮ টন। চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৮৭১ টন। এর মধ্যে সেদ্ধ চাল ১৪ হাজার ৪৬৭ টন এবং আতপ চাল ৪০৪ টন। এ সময়ে সেদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১২ হাজার ২৪০ টন। তবে কোনো আতপ চাল সংগৃহীত হয়নি। সেদ্ধ চাল সরবরাহের জন্য ১০২ জন এবং আতপ চাল সরবরাহের জন্য মাত্র একজন চালকল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। সেদ্ধ চাল ৪৪ টাকা, আতপ ৪৩  এবং ধান ৩০ টাকা কেজি দরে কেনা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, কৃষকদের একটি করে কৃষি কার্ড আছে। ওই কার্ডে কৃষকের নাম, পরিচয় এবং তার চাষ করা জমির পরিমাণ উল্লেখ রয়েছে। জেলায় কার্ডধারী কৃষকের ব্যাংকে ১০ টাকার হিসাব রয়েছে। ধান কেনার পর কৃষকের ব্যাংক হিসাবে টাকা দেয়া হয়। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রি করতে পারেন। ধান কেনার পর গুদাম থেকে কৃষককে ওজন মান মজুদ সনদ দেয়া হয়। কৃষক ওই সনদ ব্যাংকে তার নিজস্ব ১০ টাকার হিসাবে জমা করার পর চেক দিয়ে ধান বিক্রির টাকা তোলেন। জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, আটটি উপজেলার মধ্যে সদর উপজেলা, শার্শা, চৌগাছা, ঝিকরগাছা, মণিরামপুর, বাঘারপাড়া এবং কেশবপুর উপজেলায় কৃষি অ্যাপের মাধ্যমে এবং অভয়নগর উপজেলায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। বর্তমানে জেলার হাটবাজারে মোটা ধান ১ হাজার ২৪০-১ হাজার ২৫০ টাকা এবং চিকন ধান ১ হাজার ২৭০-১ হাজার ২৮০ টাকা পর্যন্ত মণ দরে বিক্রি হচ্ছে। গুদামে ধানের নির্ধারিত দাম ১ হাজার ২০০ টাকা মণ। দাম বাড়িয়েও ধান সংগ্রহ আশানুরূপ না হওয়ার কারণ জানতে চাইলে যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু বণিক বার্তাকে বলেন, ‘আমন সংগ্রহ অভিযানে সরকারিভাবে ধানের যে দাম নির্ধারণ করা হয়েছে, স্থানীয় বাজারে তার চেয়ে বেশি দামে বেচাকেনা হচ্ছে। সংগ্রহ অভিযানের শুরুতে বাজারে ধানের দাম কম ছিল। তখন কিছু ধান সংগ্রহ হয়েছে। খাদ্য গুদামগুলো উপজেলা সদরে হওয়ায় ধান পরিবহনে কৃষকের ব্যয় বাড়ে। শ্রম ও সময়ও বেশি লাগে। এজন্য কৃষক বাড়ি থেকে এবং পাশের বাজারে প্রায় একই দামে ধান বিক্রি করছেন। তাতে পরিবহন ব্যয়, শ্রম ও সময় কম লাগছে। এ কারণে কৃষক খাদ্যগুদামে ধান সরবরাহ করতে আগ্রহী হচ্ছেন না। সামনে যে সময় আছে, তাতে আর ধান সংগ্রহ করা যাবে বলে মনে হচ্ছে না। তবে চুক্তিবদ্ধ চালকলের মালিকরা ঠিকমতো চাল সরবরাহ করছেন। লক্ষ্যমাত্রার শতভাগ চাল সংগৃহীত হবে।’ গুদামে ধান দিতে গেলে কৃষককে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাদের অভিযোগ, গুদামে ধান নিয়ে গেলে ওই কৃষকের নাম উপজেলা কৃষি কার্যালয়ের কৃষক তালিকায় আছে কিনা, তা দেখা হয়। তালিকায় নাম না থাকলে কৃষক গুদামে ধান বিক্রি করতে পারেন না। ২০১০ সালে কৃষি বিভাগ কৃষকের তালিকা তৈরি করে। এরপর তালিকাভুক্ত কৃষককে কৃষিকার্ড দেয়া হয়। কিন্তু তালিকাটি পরে আর হালনাগাদ করা হয়নি। ফলে নতুন করে ধান-চাষ করা কৃষক তালিকাভুক্ত হননি। এছাড়া খাদ্যগুদামে শুধু ১৪ শতাংশের নিচের আর্দ্রতার ধান কেনা হয়। কৃষক গুদামে ধান নিয়ে গেলে আর্দ্রতার অজুহাতে ফেরত দেয়া হয়। এ কারণে গুদামে ধান দিতে গিয়ে কৃষকের লোকসান হয়। মান খুব ভালো না হলে খাদ্যগুদামে ধান কেনা হয় না। তবে ধানের মান কিছুটা খারাপ হলেও কৃষক বাজারে যাচাই করে বিক্রি করতে পারেন। গুদামে ধান সরবরাহ না করার কারণ জানতে চাইলে ঝিকরগাছার মাটিকুমড়া গ্রামের গোলাম মোস্তফা বণিক বার্তাকে বলেন,

read more

শিল্প খাতে নীরবে বেকারত্ব বাড়ছে

গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি এবং খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছ

read more

ক্রেতা-দর্শনার্থীর পদচারণায় মুখরিত বাণিজ্যমেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসরের প্রথমদিকে দর্শনার্থীদের তেমন ভিড় না থাকলেও ছুটির

read more

৩৫০০ কর্মী ছাঁটাই করবে জার্মানির ডয়চে ব্যাংক

চলতি বছরের শেষ নাগাদ ৩ হাজার ৫০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে

read more

সিলেটের সকল স্থল ও শুল্ক ষ্টেশন দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হচ্ছে

২৩ দিন বন্ধ থাকার পর সিলেট বিভাগের সকল স্থল ও শুল্ক ষ্টেশন

read more

বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তার আগ্রহ যুক্তরাজ্যে

 অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্য সহায়তা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল

read more

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো বিস্তৃতির প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

বুধবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের

read more

প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করবে সরকার: খাদ্যমন্ত্রী

সরকার প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

read more

আর্থিক খাতের সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এই

read more

টিআইবির দুর্নীতি প্রতিবেদন রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট: কাদের

মঙ্গলবার ( ৩০ জানুয়ারি)  দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস

read more

© All rights reserved © 2017 Nagarkantha.com