বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাইকগাছায় ঘৌড় দৌড় দেখতে হাজার মানুষের ভিড়

খুলনার পাইকগাছায় চৈত্রের পড়ন্ত বিকেলে হাজারো নারী-পুরুষ উপভোগ করলেন বাঙালীর ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা। সার্বজনীন শ্রীশ্রী বড় ঠাকুর পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রবিবার বিকালে উপজেলার গড়ইখালী ইউপি’র বাইনবাড়ীয়া মিস্ত্রীর চকে বিভিন্ন অঞ্চলের ৯টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

আয়োজক কমিটির সভাপতি কলেজ শিক্ষক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠেয় দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মালিকের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস ছালাম কেরু।

শিক্ষক টিপল কান্তি বাছাড় ও বিভাষ চন্দ্র বাছাড়ের সঞ্চালনায় এ সময় আরোও উপস্থিত ছিলেন বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই বাবুল হোসেন,উদযাপন কমিটির সম্পাদক ব্রজেন্দ্র নাথ বাছাড়, বড় ঠাকুর পূজা মন্দিরের ভুমি দাতা বিরিঞ্চি রায়,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, অবঃ স্কুল শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য আঃ মোমিন,বিকাশ চন্দ্র মন্ডল, কলেজ শিক্ষক বিকাশ মন্ডল, সঞ্জিব কুমার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com