মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পরিচালনায় ইরানকে ওমানের ‘যৌথ ব্যবস্থা’র প্রস্তাব

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। এই প্রস্তাবের আওতায় প্রণালিটি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে একটি ‘স্বেচ্ছা ফি’ নেওয়ার read more

রক্তচাপ পরিমাপের ফিচার নিয়ে ফসিবটের নতুন স্মার্টওয়াচ

বর্তমানে স্বাস্থ্য সুরক্ষায় স্মার্টফোন থেকে শুরু করে স্মার্টওয়াচে বিভিন্ন ফিচার যুক্ত করে

read more

যুক্তরাষ্ট্রে অপ্রাপ্তবয়স্কদের থেকে ১১০০ কোটি ডলার আয় করেছে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো

যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো গত বছর অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে বিজ্ঞাপনের মাধ্যমে ১ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। সম্প্রতি প্রকাশিত হার্ভার্ডের নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এসব সাইটের মধ্যেও রয়েছে ইউটিউব, স্ন্যাপচ্যাট, মেটা মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম। খবর এপি। ১৩ বছরের কম বয়সীদের কাছ থেকে ২০২২ সালে সবচেয়ে বেশি বিজ্ঞাপন থেকে আয় করেছে ইউটিউব। যার পরিমাণ ৯৫ কোটি ৯০ লাখ ডলার। অন্যদিকে ১৩-১৭ বছর বয়সীদের কাছ থেকে ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি আয় করেছে, যার পরিমাণ ৪০০ কোটি ডলার। গবেষকরা জানান, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের প্লাটফর্মের ব্যবহার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার ওপর সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন এ জাতীয় বিধিনিষেধ এবং প্রযুক্তি সংস্থার স্বচ্ছতা তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি কমাতে সহায়তা করে। এছাড়া শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য তৈরি ক্ষতিকারক বিজ্ঞাপন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর বিপুল আয়ের তথ্য বের করতে গবেষকরা প্রধান সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় ১৮ বছরের কম বয়সী ব্যবকারকারীদের নিয়ে জরিপ চালিয়েছে। গবেষণায় আদমশুমারি, কমনসেন্স মিডিয়া ও পিউ রিসার্চ জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে। গবেষকরা ২০২২ সালের মার্কিন বিজ্ঞাপনের মাধ্যমে আয় এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যবহারকারীদের ব্যয় করা দৈনিক সময় হিসাব করতে ইমার্কেটার ও কুস্টোডিও ডাটা পর্যালোচনা করেন। শেষে তারা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর আয়ের একটি মডেল তৈরি করেন। এদিকে আইনপ্রণেতারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের দিকে গুরুত্ব দিচ্ছেন। সুনিপুণ অ্যালগরিদমগুলো শিশু-কিশোর ও বাচ্চাদের মধ্যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার আসক্তি তৈরি করছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে তরুণদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করার জন্য একটি বিল উত্থাপন করা হয়েছিল। সে সময় সোশ্যাল মিডিয়ার ব্যবহারে মানসিক স্বাস্থ্য ও অন্যান্য উদ্বেগের কথা উল্লেখ করা হয়। এরপর ইনস্টাগ্রাম ও ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটাও কয়েক ডজন মামলার মুখোমুখি হয়। সেখানে বাদীরা অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলো যুবকদের মানসিক স্বাস্থ্যকে আরো খারাপ করছে। গবেষণার লেখক ব্রাইন অস্টিন জানান, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো দাবি করে যে তারা শিশুদের সুরক্ষায় নিজস্ব বিধিমালা মেনে কাজ করছে। কিন্তু তারা এখনো তা করতে পারেনি। কোম্পানিগুলো যথাযথ পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে বিলম্বের কারণে তারা প্রচুর আর্থিক মুনাফা অর্জন করেছে। এছাড়া সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর কাছ থেকে কত অর্থ আয় করে তা জানায় না। শিশুদের জন্য তৈরি অনলাইন বিজ্ঞাপনগুলো দীর্ঘদিনের চিন্তাকে আরো বাড়িয়ে তুলেছে। এর মাধ্যমে নানা ধরনের প্রতারণার শিকার হতে পারে শিশু-কিশোররা। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স জানায়, শিশুদের সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশের পর্যায়ে থাকে। সুতরাং তারা বিজ্ঞাপনের প্ররোচনামূলক ভুল তথ্যের কাছে দুর্বল হয়ে পড়ে।

read more

টি২০তে বাংলাদেশ ভালো দল : কিউই কোচ

বছরের শেষদিন আরেকটি ইতিহাস গড়ার সামনে রয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত’র দল

read more

শীতের পাখির মতো বিদেশমুখী ঢাকাই তারকারা

আজই রাত বারোটা অতিক্রম করার সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে চিরকালের জন্য ২০২৩।

read more

সুপারস্টার বিজয়কে জুতা নিক্ষেপ

সদ্য প্রয়াত অভিনেতা-রাজনীতিবিদ বিজয় কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি

read more

মেসি-এমবাপেকে পেছনে ফেলে বর্ষসেরা হাল্যান্ড

গত বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার

read more

প্রতিটি উৎসব বাড়িতেই করবেন সালমান

বারবার হত্যার হুমকি কিছুতেই তার পিছুৃ ছাড়ছে না। কী এমন এক শত্রু-শত্রু

read more

শাওমির প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি এসইউ ৭ উন্মোচন

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন করেছে।

read more

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

শনিবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগ এই তথ্য জানায়। কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের

read more

মেক্সিকোতে এক অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত

মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার এক অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে

read more

© All rights reserved © 2017 Nagarkantha.com